বিশেষ প্রতিবেদক : টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবাসহ মোস্তাক আহমদ (৪২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার মৃত আবুল খায়ের এর ছেলে এবং গেলো পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (৮ মার্চ) রাতের প্রথম প্রহর দেড়টার সময় পৌরসভার কুলাল পাড়া হতে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাল পাড়া তার বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
