টেকনাফে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরীর পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
এছাড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, টেকনাফ মডেল থানা, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনবিভাগ, টেকনাফ সাংবাদিক ফোরাম, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটি, নাফ রেডিও, আওয়ামীলীগ, টেকনাফ উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেন।