মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩কোটি টাকা মূল্যের ১লাখ পিস ইয়াবা মামলার পলাতক আসামীকে আটক করেছে। জানা যায়,১৭ মার্চ ভোররাত ৩টারদিকে টেকনাফ মডেল থানার এসআই মহির খান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের খোনকার পাড়ায় অভিযান চালিয়ে মৃত সোনা আলীর পুত্র আবুল কালাম (২৯) কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে আদালতে প্রেরণ করা হয়েছে বলে অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান।
এদিকে তথ্যানুসন্ধানে বেরিয়ে আসে জেলে ছদ্মবেশী মাদকের চালান খালাসকারী চক্রের কাহিনী। ২০১৭ সালের ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২টারদিকে খোনকার পাড়া মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে জেলেদের নৌকায় ইয়াবার চালান খালাসের খবর পেয়ে থানা পুলিশের বিশেষ টহল দল সীবীচে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবা, ২টি হস্তচালিত নৌকাসহ খোনকার পাড়ার মৃত আশরাফ উজ জামানের পুত্র মোঃ রশিদ (৩৮), সোনা আলীর পুত্র আবুল কালাম, আবুদল হকের পুত্র মোঃ ইসমাঈল প্রকাশ মেসি, ফরিদ সওদাগরের পুত্র মোঃ আবছার, মৃত অলি আহমদের পুত্র মোঃ ইসমাঈল ও মৃত হাকিম আলীর পুত্র বদিউর রহমানকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার পর এই আসামী দীর্ঘদিন পলাতক হয়েও অবশেষে পুলিশের জালে আটকা পড়ল। ###
