বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে আত্নস্বীকৃত ইয়াবা কারবারীসহ ৪জন নারী-পুরুষকে আটক করেছে।
সুত্র জানায়, ২৩মে রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে মৃত আবুল হোছাইন প্রকাশ বাবুর পুত্র মোঃ দেলোয়ার হোছাইন (২৫),মোঃ আনোয়ার হোছাইন (২৮),মোঃ সেলিমেরমেয়ে ছমিরা আক্তার (২৪) এবং স্থানীয় জামাল হোছাইন মেম্বারের পুত্র, আত্নস্বীকৃত শাহ আজম (২৮) কে ১০হাজার পিস ইয়াবাসহ আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। ###
