টেকনাফে ই*য়া*বা ও গাঁজাসহ ৪জন নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মুঠোফোনসহ ৪জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ১০ এপ্রিল রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই সজিব ও এসআই হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার কুলাল পাড়া ৯নং ওয়ার্ডে সনজিদা ওরফে খাতুনীর বসত-ঘরে অভিযানে যায়। এসময় ঘরের মেঝেতে থাকা ২০হাজার ইয়াবা, সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মুঠোফোনসহ মৃত মোক্তারের মেয়ে সনজিদা বেগম ওরফে খাতুনী (৩০), মৃত নুর ইসলামের পুত্র সাইফুল ইসলাম (২৮), সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম (২৫) এবং ঈমান হোছনের পুত্র মোঃ মিজান (২৫) কে আটক করে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবা ও গাঁজাসহ আটক নারী-পুরুষের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ###