সাদ্দাম হোসাইন : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মরিচ্যার সুরত আলম নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৯ডিসেম্বর রাত সাড়ে ৯টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ মেরিন ড্রাইভ সীবীচ রোড়ের আব্দুল্লাহ ষ্টোরের সামনে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার মরিচ্যা ইউনিয়নের পশ্চিম হলদিয়ার মৃত মোজাফ্ফর আহমদের পুত্র সুরত আলম (৩২) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ১২হাজার ৭শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
