টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে ২০হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকরীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা। গতকাল বুধবার (২৫মে ) সন্ধ্যা ৭ টারদিকে টেকনাফ কলেজ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫) ও মোহাম্মদ হোসেনের ছেলে ফয়সাল (২২) কে আটক করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষে জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, গোপন খবরের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পাইলট স্কুলের মাঠে পূর্ব পাশে এস এম ফারুক বাবুল মার্কেটস্থ সিফা মোটরস নামীয় দোকানের সামণে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক মাদক কারাবরিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ###