টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ নারী-পুরুষ দুই মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৫জুন (মঙ্গলবার) বিকাল পৌনে ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য বহনের সংবাদ পেয়ে টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিলের মাঠপাড়া মোড়ে জাহিদ হোছনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় করে নাইট্যং পাড়ার মোঃ হাফেজ আহমদের পুত্র মোঃ ফয়েজুল ইসলাম (২৬) এবং উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিদা (২৫) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী করে ২০হাজার ১০পিস ইয়াবা, কিছু নগদ টাকা ও আইডি কার্ড পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক নারী-পুরুষকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###