টেকনাফে ইয়াবাসহ চকরিয়ায় অবস্থানকারী এক রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ চকরিয়ায় অবস্থানকারী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

সুত্র জানায়, গত ১৬ জুন বিকাল সাড়ে ৫টারদিকে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এর একটি চৌকষ আভিযানিক দল ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে একটি সিএনজি হতে একজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় ধাওয়া করে চকরিয়া দরগাহ পাড়ার মোঃ দুলাল মিয়ার পুত্র ফরিদ আলম (২৮) কে আটক করে। এরপর ধৃত আসামীর সিটের নীচ হতে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###