টেকনাফে আ-ই-স ও বিদেশী ম-দে-র বোতল বোঝাই বোটসহ মায়ানমারের ৭জন নাগরিক আটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ সীমান্তে নাফনদীতে টহলরত কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ২কেজি আইস ও ৮৩বোতল বিদেশী মদের বোতল বোঝাই কাঠের বোটসহ ৭জন মায়ানমার নাগরিককে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ১৪ আগষ্ঠ ভোররাত ৩টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা ছেঁড়াদ্বীপ এলাকা হতে ১নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বদিকে সাগরে টহল দেওয়ার সময় ১টি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় অতিক্রম করলে থামার জন্য সংকেত দেওয়া হয়। বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বোটটিকে আটক করে বোটে থাকা মায়ানমার মন্ডু টাউনশীপের বাসিন্দা নুর হোসেন (৩৪), অলি আহমদ (৩০), মোঃ সালাম (২৫), আব্দুল মোনাফ (২১), মোঃ ইয়াসিন (২০), পেড়াইন্যা (১৯) এবং আমান শরিফ (১৫) কে আটকের পর বোটটি তল্লাশী করে ২ কেজি আইস ও ৮৩ বোতল বিদেশী মদের বোতল জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান,জব্দকৃত আইস ও বিদেশী মদের বোতলসহ আটককৃত মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###