টেকনাফে আলীখালী ২৫নং রো*হি*ঙ্গা ক্যাম্পের ৫জন বাসিন্দা দূ*বৃ*র্ত্ত*দলের হাতে অ*প*হ*র*ণে*র শিকার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ৫জন বাসিন্দা পাশর্^বর্তী পাহাড়ি দূবৃর্ত্ত দলের হাতে অপহরণের শিকার হয়ে নিখোঁজ রয়েছে।

জানা যায়,গতকাল ২রা জুন সন্ধ্যা পৌনে ৭টারদিকে উপজেলার হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের কাটা তারের বেড়া সংলগ্ন দোকান হতে পাহাড় থেকে নেমে আসা স্বশস্ত্র দূবৃর্ত্ত দল এফসিএন নং-২৫৪০১৮, ব্লক ডি-২০ এর বাসিন্দা আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ (১৬), এফসিএন নং-২৫৪০৭৫, একই ব্লকের মোহাম্মদ ছৈয়দের পুত্র আনোয়ার ইসলাম (১৮), এফসিএন নং-৪০০৭২০, একই ব্লকের মোঃ রফিকের পুত্র মোহাম্মদ সোলতান (২৪), এফসিএন নং-২৫৪৪৩১, ব্লক-ডি-২২ এর বাসিন্দা নুর হোছাইনের পুত্র মোহাম্মদ ইউনুছ (৩২) এবং এফসিএন নং-২৬৭৯৬৮, ব্লক-ডি-২১ এর বাসিন্দা শামসু আলমের পুত্র জাহাঙ্গীর আলম (১৬) কে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।

আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন জানান,গতকাল মাগরিবের নামাজ চলাকালীন দূবৃর্ত্তরা এই ৫জনকে অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। আজ দুপুর ১২টা পর্যন্ত তাদের কোন প্রকার যোগাযোগ পাওয়া যায়নি। ###