সাইফুল ইসলাম, টেকনাফ :
টেকনাফে আইডিয়াল পাবলিক স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের মান উন্নয়ন ও ভালো ফলাফল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা মে মঙ্গলবার সকালে আইডিয়াল পাবলিক স্কুল হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলমগীর।
সহকারী শিক্ষক মো. আশরাফ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আলম।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাহমুদুল হান্নান, অভিভাবক মো. ইসমাঈল, সাইফুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম, আব্দুল জব্বার, নুর মোহাম্মদ, আলী আকবর, অভিভাবক সদস্য মো. সোলাইমান।
এর আগে জেএসসি পরীক্ষার্থীদের প্রথম সেমিষ্টার এর ফলাফল প্রকাশ করা হয়।
