টেকনাফে”স্বেচ্ছায় মানবতা ফুটবল টুর্নামেন্ট ২০১৯” উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে”স্বেচ্ছায় মানবতা ফুটবল টুর্নামেন্ট ২০১৯” উদ্বোধন হয়েছে।
১৮ই অক্টোবর শুক্রবার টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে স্বেচ্ছায় মানবতার সংগঠন কর্তৃক টুনামেন্টটির উদ্বোধন করা হয়েছে।

১৬টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আলম।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান, টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র সংগঠনের উপদেষ্টা আলী আকবর।
74796188 427061818011438 6280360729379864576 n 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় হ্নীলা ফুটবল দল ট্রাইবেকারে অলিয়াবাদ ফুটবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের গোলরক্ষক ইভু।