মুহাম্মদ জাহাঙ্গীর আলম :
টেকনাফের হ্নীলায় পারিবারিক কলহের জেরধরে বিয়ের ৬মাসের মাথায় এক নববধু বিষপানে আতœহত্যা করেছে। জানা যায়, ১৬মে ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার সংলগ্ন মোঃ আইয়ুব ও স্ত্রী ছেনুয়ারা বেগম (১৮)এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদের জেরধরে অভিমানে বিষপান করে। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে গৃহবধু মৃত্যুর কোলে ঢলে পড়ে। পোস্ট মর্টেম শেষে বাদে এশা বিষপানে নিহত গৃহবধুকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
