হুমায়ূন রশিদ : টেকনাফে সাবরাং বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১লাখ ৭০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়,৯মে রাত ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির জওয়ানেরা শিয়ারী ঘেঁর এলাকা দিয়ে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ২টি বিশেষ টহল দল লবণ মাঠে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি ২টি পুটলা হাতে নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রাণ রক্ষার্থে পালিয়ে পশ্চিমের গ্রামে ঢুকে যাওয়ার সময় তাদের হাতে থাকা পুটলা ২টি পড়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে পুটলা ২টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১লাখ ৭০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস) জানান, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
