টেকনাফের শামলাপুর দারুল ইসলাম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ঐতিহ্যেবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “শামলাপুর দারুল ইসলাম আলিম মাদ্রাসা” এর প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছাস ও জমকালো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

জানা যায় , বুধবার (২লা এপ্রিল) সন্ধ্যাবেলা শামলাপুর দারুল ইসলাম মাদ্রাসাস্থ মাঠে সম্পন্ন হয়েছে। এই শুভ পুর্ণমিলনী অনুষ্ঠানে ২০০৩ ব্যাচ থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের প্রায় সকলে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদিন ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিশু ক্বারী হাফেজ রায়হান বিন এজহারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র রহিম উল্লাহ আল নোমান স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে মূল আলোচনা শুরু হয়।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উইং-প্রফেসর সাইদ আলম বলেন, “বহুদিন পরে হলেও প্রাক্তন শিক্ষার্থীদের এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত একটি অ্যালামনাই গঠন করে প্রতিষ্ঠানের উন্নয়নে ভুমিকা রাখার জন্য পরামর্শ দেন। মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দানের পাশাপাশি তাদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দেয়া হয়, এতে পরিচালনা বোর্ড ব্যবস্থা নিলে প্রয়োজন হলে সরকারি ভাবে ট্রেইনার ব্যবস্থা করার আশ্বস্ত করেন।

প্রক্তান শিক্ষার্থী ও কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ, রফিক উল্লাহ বলেন,” ইলন মাস্কের ও আলি বাবার এই অতি আধুনিক সময়ে গতানুগতিক ধারার গন্ডি থেকে বের হয়ে প্রযুক্তির সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের নিজেকে উন্নত করে কর্মমুখী শিক্ষায় মনোনিবেশ করতে হবে। প্রয়োজনবোধ যাবতীয় সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা অগ্রগতি ও উন্নতির পথে অন্তরায় বলে জানান।”

প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও হাসান শরীফের বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয় এবং অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ মধ্যাহ্ন ভোজ গ্রহণ করেন। সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে হামদ-নাত ও গান পরিবেশন করে শৈবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শফিকুল হুদা, এডভোকেট আরিফ উল্লাহ, ডাক্তার হাফেজ আব্দুল কাদের, ব্যাংকার আব্দুল হামিদ, প্রভাষক মুহাম্মদ আলম, সেনা কর্মকর্তা মুহাম্মদ তৈয়ব,স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ সাইফ উল্লাহ, মাস্টার আবুল কালাম, মাওলানা মনছুর আলম, মাওলানা আশরফ আলী ও বিভিন্ন শিক্ষক সমাজসহ অন্যান্য অতিথিবৃন্দ।