টেকনাফের দুই মাদক কারবারী র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজারে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফের দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১১ নভেম্বর সকাল ১১টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে অবস্থান নেয়। এসময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের পুত্র মোঃ শফিক (৩২) এবং কক্সবাজারে অবস্থানরত পুরান পল্লান পাড়ার মৃত আব্দুস শুক্কুরের পুত্র নুরুল বশর (৩১) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ৫হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃতদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###