টেকনাফ টুডে ডেস্ক :
টেকনাফের জাদিমুরা ক্যাম্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর দুপুরে ১৬ এপিবিএন এর আওতাধীন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্প ২৭ সি ব্লকে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে জাদিমুরা ক্যাম্প-২৭ এর সি ব্লকের হেড মাঝি, সাব মাঝি, ইমাম, ভলেন্টিয়ার এবং সাধারণ রোহিঙ্গারা উপস্থিত ছিলেন ।
উক্ত সভায় বাল্যবিবাহ, আইনশৃঙ্খলা রক্ষা, ডাকাত, অপহরণকারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং সকল বিষয়ে এপিবিএন কে তথ্য দিতে
অনুরোধ করা হয় ।
