অনলাইন ডেস্ক :
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৩৩ রান। তামিম ইকবাল ৬ এবং সৌম্য সরকার ২৬ রান নিয়ে ব্যাট করছেন।
বুধবার আয়ারল্যান্ডের ডাবলিনে টসে জয়লাভ করেন কিউই অধিনায়ক টম লাথাম। তিনি প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাশরাফি ছিলেন না। তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি।
তামিম-সাব্বিরের বিদায়ে ছন্দপতন
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের সাবধানী ব্যাটিংয়ে দারুণ শুরু করে মাশরাফি বিন মুর্তজার দল। তবে দারুণ শুরুর পর তামিম ও সাব্বির রহমানকে হারিয়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। সৌম্য ৫০ ও মুশফিক ০ রান নিয়ে ব্যাট করছেন। তামিম ২৩ ও সাব্বির ফিরেছেন ১ রান করে।
উদ্বোধনী জুটিতে ৭৭ রান তোলেন তামিম ও সৌম্য। দলীয় ৭৭ রানের মাথায় ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। মিচেল স্যান্টনারের করা পরের ওভারে বোর্ড হয়ে মাঠ ছাড়েন সাব্বির।
স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন মাশরাফি। যে কারণে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। নিষেধাজ্ঞা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরেছেন মাশরাফি।
নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে ওয়ানডে ম্যাচে এখনো কোনো জয় পায়নি বাংলাদেশ। ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। আয়ারল্যান্ডের মাটিতে সেই হতাশা কাটানোর লক্ষ্যে মাঠে নেমেছে মাশরাফির দল।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে লড়বে। তিন জাতি সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামনে রেখে ২৫ মে ইংল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপে মাশরাফিদের অপর দুই প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: লুক রনকি, টম ল্যাথাম, জর্জ ওর্কার, রস টেলর, নেইল ব্রম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও শেঠ রাঁচি।
