ঝিমংখালী সীমান্তে ৬০হাজার ইয়াবাসহ ৩জন রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে হোয়াইক্যংয়ের ঝিমংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় ৩জন রোহিঙ্গা নাগরিককে ৬০হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

সুত্র জানায়,১লা ডিসেম্বর (বুধবার) সকাল পৌনে ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং ঝিমংখালী বিওপির আওতাধীন জনৈক জালালের মৎস্যঘেঁর সংলগ্ন এলাকা দিয়ে ৩জন লোক নৌকা নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে। তখন স্পীডবোট নিয়ে ধাওয়া করে নৌকাসহ বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ হাসানের পুত্র মোঃ মুজিবুর রহমান (২১), মোঃ আবু ছৈয়দের পুত্র মোঃ মাহবুর রহমান (২০) এবং মোঃ নুর ইছামতের পুত্র মোঃ আব্দুল্লাহ (২০) কে আটক করে। নৌকায় থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১কোটি ৮০লাখ টাকা মূল্যমানের ৬০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সীমান্ত পয়েন্ট দিয়ে মিনা বাজার,ঝিমংখালী ও নয়াপাড়ার চিহ্নিত মাদক কারবারীদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের নিকট এই মাদকের চালানসহ বিভিন্ন সময়ে স্বর্ণেও বার ও আইসের চালান আনা হয়ে থাকে। ###