ঝড়ের ছোবল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আরিয়ান রহমান :

বইছে বাতাস বাহির পানে,
চলছে গাছের নৃত্য।
শা শা বাতাস, ফুঁ ফুঁ ধ্বনি,
আগ্রাসীতে মত্ত।

গাছের শিয়রে স্রষ্টার দান,
ঝরে পড়েছে ঝড়ের কবলে।
জননীর ব্যথা বিরহগাঁথা-
প্রকাশ পাইল আঁখির জলে।

বাজান আসিবে, ফল ফাঁকিবে-
ফুল হইবে বড়।
ফুল আর ফল হইলো ভূতল,
গাছ গেলো ভেঙে মড়মড়।

কাঁচা কাঁচা আম,যাবে পঁচে;
বাজান আসতে ঢের দেরী।
ভাবিতে মায়ের জল আসে চোখে,
সে দুঃখে দিল পাড়ি।

ঝড় থামিল না,
দেখাইয়্যা গেল তার আগ্রাসন।
বিরতি পরে,
ঘটিল আবার নতুন অঘটন।

জননীর আশা পুত্ররে লয়ে,
থাকিবে নতুন ঘরে।
চালা উড়ে গেলো,ঘর ভেঙে গেলো,
সে আশাও গেলো তেড়ে।

জননীর আঁখি ডুবে গেলো জলে,
হয়ে গেলো বাকরুদ্ধ।
পুত্র তাহার এলো দূর পাড়ি দিয়ে,
গাছ পড়ে আছে শূন্য।

নব ঘর নেই, ফুল চারা নেই,
গাছ পড়ে আছে কাঁদায়।সাথে,
জননীর চোখে জল গড়া দেখে,
পুত্র পড়িল ডোবায়।

লেখক
ছাত্র,
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।