জোর পূর্বক জমি রেজিষ্ট্রি নিতে টেকনাফ ছোট হাবির পাড়ায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি :
জোর পূর্বক জমি রেজিষ্ট্রি নিতে টেকনাফ ছোট হাবির পাড়ায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ ডেইল পাড়া এলাকার সন্ত্রাসীরা প্রবাসী নবী হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর ও ভাংচুর চালায়। তারা থানা পুলিশ তাদেরকে পাঠিয়েছে বলে হুমকি দেয় বলে নবী হোসেন মুঠোফোনে জানান।
গত কয়েকদিন ধরেই নবী হোসেন সংবাদকর্মীদের অভিযোগ করে আসছিলেন, তার নিজ মালিকানাধীন এক একর জমি গোদারবিল এলাকার জিয়াউর রহমানের সাথে দুই বছর আগে বায়না নামা সম্পাদন করেছিলেন।
কিন্তু বায়নানামার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা রেজিষ্ট্রি নেন নি। উপরন্তু বায়নাকৃত জমির পুরো টাকা না দিয়ে জোরপূর্বক রেজিষ্ট্রি দিতে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে চাপ দিয়ে আসছিলেন সনজিত মুন্সির নেতৃত্বে একটি মহল।
এ ব্যাপারে তিনি আইনশৃংখলা বাহিনীর সহযোগীতা কামনা করেছেন।