জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব সংবাদ সংবাদদাতা :; উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আহমদ উল্লাহ সওদাগর,থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা যৌথভাবে কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সাথে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে HOTEL WHITE BEACH এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পালংখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী আহমেদ,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল মনজুর,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোজাফফর আহমদ সওদাগর,মোঃ হাশিম ড্রাইভার, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন সেলিম, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন,পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুক্কুর,ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাজাহান সহ এসময় কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্সাল থাইংখালী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে আলাপ আলোচনা করেন।