সৎপাত্রের চার বৈশিষ্ট্য
আজকের যুগে সোশ্যাল মিডিয়া, প্রেমের প্রতারণা এবং বাহ্যিক চাকচিক্যের কারণে অনেক নারী বিভ্রান্ত হয়। এতে দ্বিনহীন ও দায়িত্বহীন পুরুষকে জীবনসঙ্গী বানিয়ে পরে অনুশোচনার আগুনে পোড়ে।
পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম তার দ্বিনদারিকে প্রাধান্য দিতে হয়। কেননা একজন ঈমানদার পুরুষ স্ত্রীকে যেমন নিরাপত্তা ও সম্মান দেয়, তেমনি জান্নাতের পথে সহচর হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি তোমাদের কাছে এমন কেউ বিবাহের প্রস্তাব দেয়, যার দ্বিন ও চরিত্র তোমাদের পছন্দনীয় হয়, তবে তাকে বিয়ে দিয়ে দাও।
আখলাক বা চরিত্র হচ্ছে মানুষের মূল সৌন্দর্য। আখলাকওয়ালা স্বামী স্ত্রীর সঙ্গে মাধুর্যপূর্ণ আচরণ করে। তাকে কখনো কষ্ট দেয় না। স্ত্রী ভুল করে যদিও তাকে কষ্ট দেয়, সেটা হজম করে সে স্ত্রীর মুখে হাসি ফোটায়। তাকে মানসিক প্রশান্তি দান করে। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে উত্তম হলো সে, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে উত্তম। তোমাদের এ সঙ্গী (অর্থাৎ আমি) যখন মারা যাবে, তার জন্য তোমরা দোয়া করবে।’
(তিরমিজি, হাদিস : ৩৮৯৫)
৩. দায়িত্বশীলতা
প্রত্যেক নারী যৌবনে পা রাখার প্রথম থেকেই জীবনসঙ্গী হিসেবে দায়িত্বশীল একজন সুপুরুষের স্বপ্ন দেখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর চাহিদা আরো প্রকট হয়। এ রকম পাত্রের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হয়। অপেক্ষার প্রহর গুনতে হয়। ঘটকদের আকর্ষণীয় প্রলোভনে না পড়ে এমন দায়িত্বশীল পাত্রের সন্ধান করতে হয়। পারিবারিক শান্তি ও নিরাপত্তার জন্য দায়িত্বজ্ঞান অপরিহার্য। আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তোমরা সবাই রক্ষণাবেক্ষণকারী এবং তোমাদের প্রত্যেককেই অধীনদের (দায়িত্ব) সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম একজন দায়িত্বশীল ব্যক্তি, তাঁকে তাঁর অধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারবর্গের অভিভাবক, তাকে তাঁর অধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি, হাদিস : ৮৪৯)
৪. উপার্জনের সক্ষমতা
বিবাহের সঙ্গে অর্থ-সম্পদের একটি বিশেষ সম্পর্ক আছে। এই যেমন দেনমোহর, ওলিমা, ভরণপোষণ, বাসস্থান ইত্যাদি দায়িত্ব পালনের জন্য স্বামীকে সক্ষম হতে হয়। আর এ জন্য হালাল জীবিকা নির্বাহের মাধ্যম থাকা অপরিহার্য। তবে শুধু প্রবাসী বা সরকারি চাকরিজীবী ছেলে খোঁজার প্রবণতা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ দাও। আর তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। যদি তারা নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা : নুর, আয়াত : ৩২)
এই আয়াত প্রমাণ করে, দারিদ্র্য বিবাহের অন্তরায় নয়, বরং আল্লাহ তাআলাই রিজিকের ব্যবস্থা করে দেন। তাই ধৈর্য ও বিশ্বাস নিয়ে যোগ্য, চরিত্রবান ও দায়িত্বশীল পাত্রের জন্য অপেক্ষা করাই একজন মুসলিম নারীর জন্য শ্রেষ্ঠ করণীয়।
