জীবদ্দশায় সন্তান বা ওয়ারিশদের ভেতর সম্পত্তি বণ্টন করাকে উপহার বলা হয়।
তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলেন এবং বললেন, আমরা বিনতে রাওয়াহার গর্ভজাত আমার পুত্রকে কিছু দান করেছি। হে আল্লাহর রাসুল! আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার সব ছেলেকেই কি এ রকম করেছ? তিনি বললেন, না। রাসুলুল্লাহ (সা.) বললেন, তবে আল্লাহকে ভয় করো এবং আপন সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। নোমান (রা.) বলেন, অতঃপর তিনি ফিরে গেলেন এবং তাঁর দান ফিরিয়ে নিলেন।
এ ক্ষেত্রে উত্তম হলো, ব্যক্তি নিজের জন্য প্রয়োজনীয় সম্পদ রেখে দেবে এবং তাঁর স্ত্রীর জন্য এক-অষ্টাংশ সম্পদ নির্ধারণ করবে। অতঃপর অবশিষ্ট সম্পদ সন্তানদের ভেতর সমতার ভিত্তিতে বণ্টন করবে। এ ক্ষেত্রে পিতার জন্য সন্তানদের অবস্থা বিবেচনা করে বণ্টনে তারতম্য করার অবকাশ আছে। যেমন—কোনো এক ছেলে পিতার সেবাযত্ন করেছে, সে দ্বিনদারিতে এগিয়ে অথবা সে ব্যবসা ও কাজে অংশগ্রহণ করে সম্পদ বৃদ্ধিতে অবদান রেখেছে ইত্যাদি। একইভাবে ভাই-বোন ও ওয়ারিশরা যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পদ বণ্টনের কোনো প্রস্তাব দেয় এবং পিতাও তাতে সম্মত হয়, তবে তারতম্য থাকলেও বণ্টন করা বৈধ হবে।
ইমাম শামি (রহ.) বলেন, ‘উপহার (বা দান) ও ওয়াকফের ক্ষেত্রে সমতা সন্তানদের অধিকার। এ ক্ষেত্রে নারী ও পুরুষ সমান। কেননা তাঁরা (উল্লিখিত হাদিসের আলোকে ফকিহ আলেমরা) জীবদ্দশায় উপহারের ক্ষেত্রে সন্তানদের ভেতর সমতা নিশ্চিত করার বিধান বর্ণনা করেছেন।’ (ফাতাওয়ায়ে শামি : ৪/৪৪৪)
মনে রাখতে হবে, নিছক কোনো সন্তানকে বঞ্চিত করা এবং অন্যের অংশ বাড়িয়ে দেওয়ার জন্য জীবদ্দশায় সম্পদ বণ্টন করা উচিত নয়। জীবদ্দশায় সম্পদ বণ্টনের ক্ষেত্রে সন্তান বা ওয়ারিশকে মালিকানা হস্তান্তর করা জরুরি। মালিকানা হস্তান্তর না করে কেবল মৌখিক ঘোষণায় দান পূর্ণ হয় না।
ফাতাওয়ায়ে কাজিখানে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি তার সুস্থতার সময় সন্তানদের কিছু দান করতে চান এবং তিনি একজনের ওপর অন্যজনকে প্রাধান্য (অংশ বেশি) দিতে চান, তবে এ ক্ষেত্রে ইমাম আবু হানিফা (রহ.) বলেন, দ্বিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার কারণে প্রাধান্য দিলে সমস্যা নেই। আর যদি দ্বিনি মানদণ্ডে সবাই সমান হয় তবে মাকরুহ হবে। আর আবু ইউসুফ (রহ.) বলেন, কারো ক্ষতি করার ইচ্ছা না করলে তারতম্যে কোনো সমস্যা নেই। নতুবা ব্যক্তি সব সন্তানের ভেতর সমতা নিশ্চিত করবে। এটাই হানাফি মাজহাবের ফাতাওয়া।(ফাতাওয়ায়ে শামি : ৪/৪৪৪)
আল্লাহ সবাইকে সঠিকভাবে দ্বিন পালনের তাওফিক দিন। আমিন।

