‘জাহানারা’তে শাকিলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। নাম ‘জাহানারা’। আর এ চলচ্চিত্রের কাজ শুরু হবে ২৮শে ডিসেম্বর থেকে। এখানে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আবদূর নূর সজল। নাম ভূমিকায় অভিনয় করবেন সাজিদা হক মিমি। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শাকিলা পারভীন। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মাসুম আজিজ, পরাণ রয়সহ অনেককে। পরিচালক অনন্য মামুন বলেন, এ স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়েই এখনকার ব্যস্ততা যাচ্ছে। ‘জাহানারা’ মূলত উৎসবের জন্য নির্মাণ করবো।
তারপর চিন্তা করবো কোথায় প্রকাশ করা যায়। এদিকে, এই নির্মাতা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বেশ কয়েকটি ছবির কাজ নিয়েও। এদিকে সিনেমা দিয়ে যাত্রা শুরু করে অ্যাপভিত্তিক ওটিটি প্রতিষ্ঠান আই থিয়েটার। এবার মিউজিক ভিডিওর দিকে ঝুঁকেছে তারা। আর এ প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অনন্য মামুন। ১০০ দিনে ১০০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনন্য মামুন বলেন, আমরা শুধু সিনেমা, ওয়েব সিরিজেই নয়, সংগীতেও কাজ করতে চাই। আরও বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। তারই একটি অংশ সংগীত। আমার বিশ্বাস, এই ১০০ গানের মধ্যে বেশির ভাগই ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে। এ গানগুলো গাইবেন দেশের ও ভারতের জনপ্রিয় শিল্পীরা।