জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত নাইক্ষ্যংছড়িতে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃ
পয়:বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা,উন্নত স্যানিটেশনের সম্ভাবনা”পরিচ্ছন্ন হাত,সুন্দর ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৩০ অক্টোবর (সোমবার) নাইক্ষ্যংছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উপজেলার মুক্তমঞ্চ চত্বরে অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল এর সভাপতিত্বে এবং বি,আর,ডি,বি সহকারি কর্মকর্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ,উপজেলা শিক্ষা অফিসার আবু আহম্মেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা ওজিফা খাতুন রুবী,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার প্রমূখ।