জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা টেকসই করার লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের সাথে এক্টিভিস্টা টেকনাফ ও যুব কৃষকদের সংলাপ অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিনিধি, টেকনাফ
প্রকাশ: ১ বছর আগে

জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা টেকসই করার লক্ষ্যে টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তরের সাথে এক্টিভিস্টা টেকনাফ ও যুব কৃষকদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম।

শেড ও একশনএইডের সহযোগীতায় এক্টিভিস্টা টেকনাফ কর্তৃক গত ১৫ই এপ্রিল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সংলাপে উদ্বোধনী বক্তব্য রাখেন একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বদিউল আলম।

প্রোগ্রাম অফিসার তাসলিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপেজলা সহকারী উদ্ভিদ সংরক্ষণকারী অফিসার এস এম শাহজাহান, একশনএইডের ইন্সপিরেটর সিদরাতুল মুনতাহা মৌ।

পাউয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্টের কার্যক্রম তুলে ধরেন টেকনাফ ইয়ুথ হাবের সভাপতি মোহাম্মদ সোহেল, যুবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিউলি ও রাসেল প্রমূখ।

প্রধান অতিথি বলেন,  সরকারের পরিকল্পনা অনুযায়ী আপনাদের আন্তরিক সহযোগীতা ও কৃষকদের আগ্রহ থাকলে টেকনাফে জলবায়ু সহনশীল কৃষির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব হবে।