জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে নৌকা মার্কার জন্য ভোট চাইতে হবে..সালাউদ্দিন সিআইপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ডুলাহাজারা আওয়ামীলীগের উন্নয়ন প্রচার পরিষদের সমাবেশে

এম.জিয়াবুল হক, চকরিয়া :
আওয়ামীলীগের উন্নয়ন প্রচার পরিষদ চকরিয়া উপজেলার ডুলাহাজারা শাখার আয়োজনে গতকাল শনিবার বিকালে স্থানীয় ডুলাহাজারা বাজারে প্রচার পরিষদের আহবায়ক ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোছাইন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাহ উদ্দিন আহমদ সিআইপি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য এবং জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল।
ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের উন্নয়ন প্রচার পরিষদের সদস্য সচিব ডা.ফরিদুল হক, আওয়ামীলীগ নেতা ডা.আজিজুল মান্নান, আমির উদ্দিন বুলবুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেছেন, আগামী একাদশ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অর্থবহ নির্বাচন। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। কোন কারণে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসলে তাঁরা আবারও দেশের স্বাধীনতা ও মহান সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়াবে। দেশের টাকা বিদেশে পাচার করবে। তাতে দেশের উন্নয়ন অগ্রগতি বাঁধাগ্রস্থ হবে।
তিনি বলেছেন, দেশের চলমান অগ্রগতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী একাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকারকে বারবার প্রয়োজন। কারণ জনগনের ভাগ্য উন্নয়ন ও দেশের অগ্রগতি সাধনে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রগতি জনগনের কাছে তুলে ধরে এখন থেকে উন্নয়নের প্রতীক নৌকা মার্কার জন্য ভোট চাইতে হবে। সেইজন্য চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীকে এক এবং অভিন্ন হয়ে দলের জন্য কাজ করতে হবে। যাতে আগামী নির্বাচনে আমরা এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি।