এম.এ আজিজ রাসেল ।
কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে এই বাহিনী। সাধারণ মানুষ যাতে থানায় এসে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সেটাও গভীরভাবে দেখছে জেলা পুলিশ। প্রতিটি থানায় বাড়ানো হয়েছে সেবার মান। বুধবার (২৯ জানুয়ারী) ইউএনডিপি এর সহযোগিতায় কক্সবাজার সদর মডেল থানায় ওমেন পুলিশ ডেস্ক এবং জাস্টিস সিকারস রুমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হেসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আদিবুল ইসলাম আদিব, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচাজ সৈয়দ মোঃ শাহজাহান কবির, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খাইরুজ্জামান, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইয়াছিনসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা।
