টেকনাফ টুডে ডটকম :
গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল ২০১৮ ইং তারিখে রাত আনুমানিক ১৯৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের অধীনস্থ ষ্টেশান টেকনাফ কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টেকনাফের ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় সন্দেহ জনক একটি বোটকে ধাওয়া করলে উক্ত বোটে থাকা লোকজন তিনটি বড় বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ভাসমান বস্তা হতে দুই লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক মূল্য ১০,০০,০০,০০০/০০ (টাকা দশ কোটি মাত্র)। জব্দকৃত ইয়াবা গুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির ও ভিডিও চিত্র সংযুক্ত করা হলো।
