চট্টগ্রাম বহিঃনোঙ্গরে ই/য়া/বা ও দে/শী/য় অ/স্ত্র/সহ গ্রেফতার-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৩হাজার ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার

সুত্র জানায়,৮এপ্রিল ২০২৫ইং ভোর ৪টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কালে ১টি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক থামার সংকেত দেয়। তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে ৩হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ আনোয়ারা ও মহেশখালী থানার একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলার আসামী আনোয়ারার মোঃ ওয়াহিদ হেলাল (২৮) এবং জুনাইদুল ইসলাম সামী (২৬) নামে মাদক পাচারকারীদ্বয়কে আটক করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) শাকিব মেহবুব জানান, আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###