চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কে লবণ ভর্তি ৪টি ট্রাককে ১২ হাজার টাকা জরিমানা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদদাতা:

চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় লবণ ভর্তি ট্রাক থেকে মহা-সড়কে লবণের পানি পড়ে রাস্তার পরিবেশ নষ্ট করায় মালুমঘাট হাইওয়ে পুলিশের সহযোগীতায় ৪টি ট্রাককে ১২ হাজার টাকা জরিমানা করেছে চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শাহেদুল ইসলাম।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এ.টি এস.আই মোঃ মাঈন উদ্দিন একদল পুলিশ সাথে নিয়ে সড়কে অভিযান চালিয়ে ৪টি লবণ ভর্তি ট্রাক আটক করেছেন। আটককৃত প্রত্যেক ট্রাককে নিবার্হী ম্যাজিস্টেট মোঃ শাহেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন।
জানতে চাইলে, অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আই.সি এস.আই মোঃ সেলিম মিয়া বলেন, সকালে লবণ বুঝায় করে চট্টগ্রাম মুখি ৪টি ট্রাক মহা সড়ক দিয়ে যাচ্ছিল, ট্রাকগুলো থেকে লবনের পানি ছিটে রাস্তা ভিজে যাচ্ছিল, ফলে সড়কে চলাচলরত অন্যান্য যান-বাহী পরিবহণ গুলো সড়ক দুর্ঘটনার আশংকায় ছিল। এতে খবর পেয়ে হাই-ওয়ে পুলিশ অভিযান চালিয়ে ডুলাহাজারা কলেজ গেইট এলাকা থেকে লবণ ভর্তি ট্রাকগুলো ৪টি ট্রাক আটক করে। পরে চকরিয়া নির্বাহী ম্যাজিস্টেটের আদালতের মাধ্যমে প্রতিটি ট্রাককে ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা আদায়ের পর এসব ট্রাক ছেড়ে দেওয়া হয়।