চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ টেকনাফের আনোয়ার ও মহিবুল্লাহ প্রঃ মাহবুব আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক ::

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃস্পতিবার সকালে বায়েজিদ নয়াপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজার টেকনাফের মৃত ছিদ্দিক আহমদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) এবং একই এলাকার মৃত ছৈয়দুর রহমানের ছেলে মহিবুল্লাহ ওরফে মাহবুব (৫৫)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে তল্লাশী চালিয়ে তাদের কাছে থাকা একটি থলের মধ্যে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে হাটহাজারীতে নিচ্ছিলেন। তাদের সিন্ডিকেটের আরো তিন জনের নাম বলেছে পুলিশকে। এই তিন জনকে ধরতে পুলিশ কাজ করছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।