সংবাদ বিজ্ঞপ্তি : র্যাব-৭, চট্টগ্রাম গত ১৬ মার্চ ২০২২ইং তারিখে একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদ এর প্রেক্ষিতে জানতে পারে, কতিপয় ব্যক্তি অসাধুভাবে র্যাবের মেজর ও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় অনৈতিক কার্যক্রম করে র্যাব ও পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে। যার ফলে জনসাধারণের মনে র্যাব ও পুলিশ বাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, র্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু করে। নজরদারীর এক পর্যায়ে গত ২০ মার্চ ২০২২ তারিখে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় ০২ জন ব্যক্তি নিজেদেরকে র্যাবের মেজর এবং পুলিশ প্রধানের ছোট ভাই হিসেবে জনগনের সামনে পরিচয় তুলে ধরছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মিনহাজ (৩৮) পিতা-মৃত আঃ ছাত্তার, সাং-হালিশহর হাউজিং, থানা- হালিশহর এবং ২। মোঃ আবু বশর (৫৫), পিতা- মৃত জজ মিয়া, সাং-পশ্চিম চরণদ্বীপ, থানা- বোয়ালখালী, উভয় জেলা- চট্টগ্রাম’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা নিজেদেরকে কখনো র্যাবের মেজর ও কখনও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অসাধুভাবে লাভবান করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করত।
ঘটনার প্রতিপৃষ্ঠে জানা যায় যে, মোঃ মিনহাজ উদ্দিন এবং আবু বশর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং মিডিয়া কর্মীদের র্যাবের পরিচয় দিয়ে ক্ষতি করার হুমকি দিত। তারা বিভিন্ন গণমাধ্যমকে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার না করার জন্য ভয় দেখায়। এই ঘটনার উপর ভিত্তি করে, উক্ত গণমাধ্যম ‘‘কখনও র্যাব, কখনও আইজিপির ভাই, পরিচয়ে হুমকি’’ শিরোনাম একটি সংবাদ প্রচার করে যা র্যাব-৭, চট্টগ্রামের দৃষ্টি আকর্ষণ করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
