বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে বসবাসরত হ্নীলার এক ব্যক্তি খেয়ে অভিনব কায়দায় পাচারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছে। এদিকে হ্নীলা পুরান বাজার ও দরগাহ পাড়া এলাকায় এখনো মুখোশের আড়ালে মাদক কারবারীরা সক্রিয় থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সুত্র জানায়,গত ২৩ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খোন্দকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাকলিয়া নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে বোয়ালখালীর ফকির বাড়ির উত্তর গুনদন্ডি এলাকায় বসবাসরত টেকনাফের হ্নীলা পুরান বাজারের জাদিপাড়ায় বাসিন্দা মৃত নুর হোসেন প্রকাশ চিরিঙ্গার পুত্র মোঃ অছিউর রহমান (৪৮) কে ২হাজার পিস এবং বিলাইছড়ির সাদাছড়ি এলাকার মৃত সুরিক্যা তঞ্চঈ্যার পুত্র কলসেন তঞ্চঈ্যা (৩০) কে ২হাজার পিস ইয়াবাসহ মোট ৪হাজার ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে।
চট্টগ্রাম ডিএনসি গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক এসএম আলম খান এবং উপপরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের বাকলিয়া সিএমপি থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর পেশাদার মাদকের চালান বহনকারী ও ইয়াবার মালিকদের নাম নিয়ে বিভিন্ন জনের নিকট কানা-ঘুঁষা চলছে। একটি পক্ষ দাবী করছে হ্নীলা পুরান বাজার এলাকার একটি মাদক কারবারীচক্র মুখোশ লাগিয়ে এই বহনকারীদের ব্যবহার করে এখনো মাদকের তৎপরতা অব্যাহত রেখেছে। অপর একটি সুত্রের দাবী হ্নীলা দরগাহ পাড়া এলাকার মাদক কারবারে এখনো সক্রিয় কয়েকজন যুবকের মাদকের চালান বহন করতে গিয়েই এই মাদক বহনকারী আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক হয়। ধৃত বহনকারীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত মাদক কারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে। ###
