চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী-শোকদিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় প্রতিষ্ঠিত উপজেলার শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ‘চকরিয়া বর্ণমালা একাডেমী’স্কুলের আয়োজনে গতকাল ১৫ আগষ্ট যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণমালা একাডেমীর উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসুচি। তারমধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনির্মিত করণ ও কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালী ও আলোচনা সভা।
বর্ণমালা একাডেমী স্কুলের অধ্যক্ষ নুরুল হোছাইনের সভাপতিত্বে ও শিক্ষক সিরাজুল গনী ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ১৫ আগষ্ট শহীদদের স্বরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল। বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ সরওয়ার উদ্দিন, শিক্ষক আপন শর্মা, নয়ন চৌধুরী, আজাদ, মুন্নি, রমিজ, রুবেল, ইমন, বিউটি, নাজনীন, মালেকা বেগম,এলভি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্ঠম শ্রেনীর ছাত্র সাকিব ও রিফাত প্রমুখ। দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন স্কুলের সকল বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন।