এম.জিয়াবুল হক : আদর্শিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন-শ্রম-আবেগের ফসল, বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন।
সোমবার ৪ জানুয়ারী বিকালে চকরিয়া সিস্টেম কমপ্লেক্স বঙ্গবন্ধু কর্ণারে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান জিসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচিতে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিলটন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসাইন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানঙ্গীর হোসাইন, পৌরসভা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, সহসম্পাদক আলিপ, উপ-সাংস্কৃতিক সম্পাদক জিসাদ,চকরিয়া পৌরসভা ছাত্রলীগের আওতাধীন চকরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ শাখার সভাপতি আরেফিন সিদ্দিকী, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান জুবাইর, সম্পাদক মোহাম্মদ সাগর, ৩নং ওয়ার্ড সভাপতি ফয়সাল আলম সাগর, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তারে কুল ইসলাম, সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান,৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন, সম্পাদক রানা হাবিব, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কপিল উদ্দিন,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের, সভাপতি রুহুল কাদেরে সোহান ও সাবেক ০৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এহেছানুল হক হৃদয় সহ অসংখ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ। ##
