এম.জিয়াবুল হক : চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সার্বিক সহযোগিতায় চকরিয়া পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
জাতীয় শোকদিবস উপলক্ষে চকরিয়া পৌরসভার আয়োজনে চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী কর্মসুচিতে ১৫আগস্ট (শনিবার) সকালে পৌরসভা মিলনায়তনে খতমে কোরান, মিলাদ মাহফিল ও শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
চকরিয়া পৌরসভার বিল্ডিং পরির্দশক রাজিবুল মোস্তাফার সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর রাজিয়া সুলতানা খুকুমনি, রাশেদা বেগম, আঞ্জুমান আরা বেগম, কাউন্সিলর মকছুদুল হক মধু, রেজাউল করিম, জাফর আলম কালু, ফোরকানুল ইসলাম তিতু, জিয়াবুল হক, জামাল উদ্দিন, মুজিবুল হক মুজিব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত নকসাকার আবু রাশেদ মো: জাহেদ উদ্দিন, বিভাগীয় কমিটির উপদেষ্টা সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কর আদায়কারী জহুরুল মওলা, সহকারি প্রকৌশলী মুজিবুর রহমান, মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ লোকমান, হিসাব রক্ষন কর্মকর্তা সফায়াত হোসেন, উপসহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চকরিয়া উপজেলা কমিটির সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মো.আরিফুল মোস্তাফা (আরিফ), সংগঠনের সাবেক সভাপতি ও বাজার পরির্দশক বশির আহমদ, কর নির্ধারক ফরিদুল আলম, লাইসেন্স পরির্দশক কামাল হোসেন, সহকারী কর আদায়কারী নুরুল আবছার মুনিরী, মো: এমরানুল হক, সলিম উলাহ, প্রধান সহকারী মোস্তাক আহমদ, উচ্চমান সহকারী ওসমান গনী, অফিস সহকারী আবদুল হামিদ, স্বাস্থ্য পরির্দশক হায়দার আলী, ঠিকাদান কর্মকর্তা মো.নাজিম উদ্দিন, পরিচ্ছন্নতা পরির্দশক আবুল কালাম, আওলাদ কামাল, বাজার আদায়কারী জানে আলম, রাশেদ কামাল, রিদুয়ানুল হক, মেয়রের একান্ত সহকারি এসএম সায়েম, শেফায়েত ওয়ারেসী, সার্ভেয়ার নুরুস ছমদ, ঠিকাদানকারী আবদুল লতিফ, চম্পক দত্ত, মিনহাজ উদ্দিন, রুবি আক্তার, বিদ্যুত লাইনম্যান ফরিদুল আলম, রফিকুল আলম, শফিকুল কাদের, রুরাল চালক রুবেল, জিয়াউর রহমান, মাহামুদুল করিম, জুবায়ের, এমএলএলএস আলী আকবর, খোকন কুমার চৌধুরী, মৌলানা সাহাব উদ্দিন, মো: শফিকুল কাদের, নুরুল আমিন, আব্বাস উদ্দিন, হারুন, সেলিম ও অফিস সহায়ক আক্তার হোসেন। ##
