নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনে এমপি জাফর আলম
এম.জিয়াবুল হক, চকরিয়া |
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের যানজট নিরশনে অবশেষে কার্যকর উদ্যোগ গ্রহন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলম। এমপির আহবানে হকারদের পুর্নবাসনে এগিয়ে এসেছেন উপজেলা থানা ও পৌরসভা প্রশাসন। এতদিন পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা-সোসাইটিতে ফুটপাতের উপর দোকান বসিয়ে ব্যবসা করে আসা ফল ব্যবসায়ী বা হকারদের জন্য ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হচ্ছে আধুনিকমানের মার্কেট।
গতকাল শুক্রবার বিকালে চকরিয়া পৌরশহরের সোসাইটি পয়েন্টে নতুন হকার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। চকরিয়া পৌরশহরের যানজট নিরশনকল্পে এমপি জাফর আলমের আহবানে পৌরশহরের সোসাসাইটি এলাকায় বিএস ২৩ নম্বর খতিয়ানের ৪৪২ দাগের পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজল আলী গংয়ের প্রায় এক একর জমিতে নির্মিত হচ্ছে ব্যক্তিগত মার্কেটটি।
চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা, পৌরসভা আওয়ামীলীগের সদস্য ও সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের পরিচালক লায়ন আলমগীর চৌধুরী, পৌরসভা যুবলীগের সভঅপতি হাসানগীর হোছাইন, চকরিয়া পৌর ফল ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো: ইসমাইল, পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, যুবলীগ নেতা জয়নাল হাজারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাদ্দাম হোসেন রুবেল, অপরদিকে মার্কেট নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে জমি মালিকপক্ষ ফজল আলী গংয়ের অংশিদার আহমদ হোসেন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হোসেন, রুবেল, সাইফুল ইসলাম, মোহাম্মদ মুছা উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, প্রতিশ্রুতি মোতাবেক পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চকরিয়া পৌরসভাকে একটি মেগাসিটি হিসেবে রূপান্তর করতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। সেই আলোকে পৌরবাসির কল্যাণে উন্নয়নের পাশাপাশি সবধরণের সেবা নিশ্চিতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়ন কাজের পাশাপাশি চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত করতে কাজ করছি। আশাকরি ব্যক্তিগত মার্কেটটি নির্মাণের মাধ্যমে ফুটপাতের হকাররা সুফল পাবে। তাতে যানজটমুক্ত হবে শহর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, ইতোমধ্যে সবধরণের অপরাধপ্রবণতা প্রতিরোধে চকরিয়া পৌরশহরের দুই কিলোমিটার এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শহরকে যানজটমুক্ত করতে সবধরণের প্রদক্ষেপ নেয়া হয়েছে। আগামীতে ফ্লাইওভার নির্মিত হলে পৌরশহরের যানজট শতভাগ মুক্ত হবে।
তিনি বলেন, পর্যটন জেলা কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া পৌর শহরকে আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে আমাদের অবিরাম সংগ্রাম অব্যাহত আছে। জনগনের মাঝে নাগরিক সেবা নিশ্চিত করার অভিপ্রায়ে মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বাধীন পৌর পরিষদ কাজ করছেন। ব্যক্তিগত পর্যায়ে হলেও হকারদের জন্য আলাদা মার্কেট নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এটির নির্মাণ কাজ সমাপ্ত হলে পৌরশহরের ফুটপাত থেকে ফল ব্যবসায়ী ও হকারদেরকে পুর্নবাসন করা হবে। এরপর যানজট নিরসনকল্পে সিএনজি ও টমটমের জন্যও শীঘ্রই আলাদা টার্মিনাল করা হবে।##
