চকরিয়া উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বসাধারণ। পরে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল­াহ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়াসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশার সাধারণ মানুষ প্রমুখ।
আলোচনা সভা ও মিলাদ, বিশেষ মোনাজাত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। ##