নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে তিনি রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল বিকালে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় মনোনয়ন পত্র গ্রহন করেন কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ।
মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, মিজবাউল হক, ত্রাণ সম্পাদক শফিউল আলম বাহার, বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান বদিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভিপি রোস্তম শাহরিয়ার, উপজেলা আওয়ামীলীগের সদস্য এম হামিদ হোছাইন, পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেল, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ। এছাড়াও চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
