চকরিয়ায় সহকারি পুলিশ সুপার-নতুন প্রজন্মের শিক্ষার্থীকে সুশিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে অপরাধমুক্ত সমাজ বির্নিমানের লক্ষ্যে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্ঠি করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ, আলোচনা সভা, র‌্যালীসহ নানা কর্মসুচি পালিত হচ্ছে। কর্মসুচির আওতায় গতকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ফাসিয়াখালীস্থ রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাঁসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও চকরিয়া থানা কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এসআই এনামুল হকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোঃ মতিউল ইসলাম।
তিনি বলেন, দেশে এক শ্রেণীর লোক আছে, যারা পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখা দিয়ে ধর্ম নিয়ে পুঁজি করে জঙ্গিবাদ ও নাশকতার মতো ঘটনাকে উস্কে দিচ্ছে। তাঁরা মগজ ধোলাইয়ের মাধ্যমে তরুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদেরকে ব্যবহার করে জঙ্গিবাদ চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের এই ধরণের অপকর্ম কখনো ইসলামের আদর্শ হতে পারে না।
তিনি বলেন, স্কুলগামী শিক্ষির্থীদেরকে নানা ধরণের ভুল ব্যাখ্যা দিয়ে পথভ্রষ্ট করে জঙ্গীবাদের দিকে আকৃষ্ট করে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদেরকে সুশিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে তৈরী করতে হবে। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থী ও তরুনরা যাতে অনৈতিক কর্মে জড়িয়ে না পড়ে সেইদিকে মা বাবা ও শিক্ষকদের খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, সমাজে নানা ধরণের অসংগতি রয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয়নি,পড়া-লেখায় অধ্যায়ন রয়েছে সে সমস্ত কমবয়সী ছাত্রীদেরকে বাল্যবিবাহ থেকে দূরে সরে রাখতে জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকাবাসীর প্রতিও আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে সব চেয়ে মারাত্মকভাবে তরুণেরা ধাবিত হচ্ছে মাদকের নেশায়। মাদক রোধ করতে প্রথমে এগিয়ে আসতে হবে স্কুল, কলেজের শিক্ষার্থীকে।
তিনি বলেন, সমাজ ও দেশ পরিবর্তনে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা সুন্দর একটি রাষ্ট্র বির্নিমানে বিরাট ভুমিকা রাখতে পারে। যার যার অবস্থান থেকে এলাকায় বাল্যবিবাহ, মাদক, ইভটিজিংসহ কোন ধরণের অপরাধ কর্মকান্ড চোখের নজরে পড়লেই সাথে সাথে আইনশঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।##