চকরিয়ায় প্রবাসির জমি দখল চেষ্টার ছবি তুলতে গিয়ে হামলার শিকার সংবাদকর্মী সাইফুল ইসলাম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভা এলাকায় প্রবাসি পরিবারের জমি দখলচেষ্টার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাইফুল ইসলাম সাইফ (৩৪) নামের এক সংবাদকর্মী। ওইসময় হামলাকারীরা তাকে কুপিয়ে মাথায় গুরুতর জখম করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কাহারিয়া ঘোনার পশ্চিমপাড়া গ্রামে ঘটেছে এ হামলার ঘটনা। আহত সাইফুল কক্সবাজারের স্থানীয় দৈনিক বাঁকখালী ও দৈনিক দেশের কন্ঠের চকরিয়া প্রতিনিধি। তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাইফুল ইসলাম জানান, সোমবার সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার পশ্চিম পাড়ায় প্রবাসী শাহআলম, সওকত ও শামসুল আলমের ৩০ বছরের খরিদা জমি জবরদখল করতে যায় একই এলাকার একটি দখলবাজচক্র। খবর পেয়ে তিনি ওইসময় জমি থেকে গাছপালা কাটার দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন। এটি আঁচ করতে পেরে দখলবাজ চক্রের লোকজন সংবাদকর্মী সাইফু ইসলামের উপর অতর্কিত হামলা করে। এসময় তাঁরা কিরিচের কোপে সাইফুলকে মারাত্বক জখম করে। স্থানীয় লোকজন সাংবাদিক সাইফুলকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সাইফুল চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত সংবাদকর্মীর পরিবার। ##