নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা মৌজার চিংড়িজোনের একটি ঘেরে লুটপাট ও তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় লুটে নিয়ে গেছে ৫০ লক্ষাধিক টাকার মাছ ও মালামাল। এছাড়া হামলা মারধরে ঘের মালিক ও কর্মচারীসহ ৫জন কমবেশি আহত হয়েছে। রোববার থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত মৎস্যঘেরে লুটপাট ও তান্ডবের এ ঘটেছে এ ঘটনা।
মৎস্যঘের ইজারাদার পক্ষের আবু ছালাম, আবদুল হাকিম, মমতাজ মিয়া ও নুর মোহাম্মদ অভিযোগে জানান, তাঁরা পালাকাটা মৌজার চিংড়িজোনে ১০ একর ভিত্তিক ৮০টি মৎস্য প্রকল্প ইজারা নিয়ে সরকারী নীতিমালার আলোকে মৎস্য মাছ চাষ করে আসছেন। উক্ত মৎস্য প্রকল্প থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু চাহিদা পুরণ না হওয়ায় গত চারদিন ধরে লুটতরাজ চালিয়ে ঘের থেকে ৫০ লক্ষাধিক টাকার মাছ ও মালামাল লুটে নিয়ে গেছে বলে দাবি করেন ঘের মালিকরা। বর্তমানে সেখানে মহড়াসহ হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এতে আতঙ্কে বিরাজ করছে ঘের মালিক ও কর্মচারীদের মধ্যে।
এ ঘটনায় মৎস্য প্রকল্প ইজারাদার পক্ষের আব্বাছ আহামদের ছেলে আবুল কালাম বাদী হয়ে বুধবার ২ ফেব্রæয়ারী চকরিয়া থানায় একটি এজাহার দায়ের দায়ের করেছেন। এজাহারে আসামি করা হয়েছে চিরিঙ্গা ইউনিয়নের রমজান আলীর ছেলে জসিম উদ্দিন (৪৫), মহি উদ্দিন (৪২),নাজেম উদ্দিন (৪৭) জালাল আহামদ (৪৬), ফজলর আহামদের পুত্র নাজেম উদ্দিন (৪৫), মৃত আবদুল কাদেরের পুত্র আবু তাহের (৩৫), নুরুজ্জামার পুত্র নেজাম উদ্দিন (৩৮), আবদুল মজিদের পুত্র দিদারুল ইসলাম (৪৮)। এছাড়াও এজাহারে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মৎস্যঘেরে লুটপাট সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষনিক থানার এসআই সরওয়ার জাহান মেহেদীর নেতৃত্বে পুলিশদলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।##
