নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির দ্রæত আরোগ্যলাভ ও সুস্থতা কামনায় সোমবার বিকালে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এমপির বাসভবনে টিম জেড নামের একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিম, সাইফুদ্দিন মাহমুদ, মিজানুর রহমান, পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা। এছাড়াও দোয়া মাহফিলে উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগি সকলস্তরের নেতাকর্মী ও আলেম ওলামাদের অংশগ্রহনে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মোনাজাতের আগে আলহাজ জাফর আলম এমপি গুরুতর অসুস্থ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির জন্য চকরিয়া-পেকুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও দলের নেতাকর্মীসহ সবাইকে দোয়া করার আহবান জানান। ওইসময় এমপি আলহাজ জাফর আলম অসুস্থ ওবায়দুল কাদের এমপির আরোগ্য লাভে মহান আল্লাহ তালার কাছে দোয়া কামনা করেন। #
