চকরিয়ায় কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলার অপরাপর বিদ্যালয়ের মতো শনিবার ১৫ আগস্ট চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়াল সিস্টেমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি, প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আলম সওদাগর। ভার্চুয়াল আলোচনায় অংশনেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন কাজিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা জাকের হোসাইন হেলালী।