চকরিয়ায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া থানা পুলিশের অভিযানে বন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশের পৃর্থকদল উপজেলার কাকারা ইউনিয়নে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন।
চকরিয়া থানার ডিউটি অফিসার জানান, থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশের কর্মকর্তারা বিশেষ অভিযান জোরদার করেছে। অভিযানের অংশ হিসেবে বুধবার থানার এ এসআই সাজু ও এএস আই শাহাদাতসহ সংগীয় পুলিশদল উপজেলার কাকারা ইউনিয়নে অভিযান চালিয়ে বন মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোলার পাড়ার হরেন্দ দাশের ছেলে মিলন (৪৫) ও মেহনাথের ছেলে রনজিত (৪৭)। তাদের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত বন মামলা (নং ৩২/১৭) পরোয়ানা জারি ছিল। #