চকরিয়ায় আ.লীগের সভাপতি আনোয়ার আর নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : জটিল রোগে আক্রান্ত হয়ে সয্যাসয়ী মাতামুহুরী সাংগঠনিক উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে তাঁর বাড়িতে দেখতে গেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে পুর্ববড় ভেওলা ইউনিয়নের নিজবাড়িতে উপস্থিত হয়ে আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের শাররীক ও চিকিৎসার খবরা-খবর নেন এমপি জাফর আলম।
অবশ্য রাত সাড়ে ৯টারদিকে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইনাল্লিাহে..রাজেউন) অসুস্থ আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন। পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী। বুধবার ২৭ নভেম্বর বেলা ১১টায় মরহুমের নামাজে জানাযা ঈদমনি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে এমপি জাফর আলম অসুস্থ মাতামুহুরী সাংগঠনিক উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছিলেন। কিন্তু গতকাল রাতে তাঁর মৃত্যুর সংবাদটি শুনেই শোকাবিহবল হয়ে পড়েন এমপি জাফর। গতকাল রাতে এমপি জাফর আলম জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে মরহুম আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের পরিবার যাতে সহযোগিতা পেতে পারে সেইজন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা নেবেন বলে আশ^াস দেন। পাশাপাশি আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এমপি জাফর আলম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সিনিয়র সহ-সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, সাধারণ সম্পাদক ও সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল। প্রসঙ্গত: সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে এমপি জাফর আলম ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের বিপরীতে চকরিয়া-পেকুয়া উপজেলার অন্তত শতাধিক অসুস্থ ও অচ্ছল নারী-পুরুষের জন্য অর্থ সহযোগিতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকালে আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনকে তাঁর বাড়িতে দেখতে গেলে এসময় এমপি জাফর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল, পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ##