চকরিয়ার হারবাংয়ে নিরীহ লোকের জমি জবরদখলে নিয়ে বসতি নির্মাণের পায়তারা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার হারবাংয়ে নিরীহ লোকের জমি জবরদখলে নিয়ে ওই জায়গায় বসতি নির্মাণের পায়তারা করছে একটি প্রভাবশালী গ্রুপ। রবিবার বিকেলে পথ গতিরোধ করে জমির মালিকের উপর হামলাও করেছে জবরদখল চেষ্টাকারিরা। দখল-বেদখলের ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার হারবাং ইউনিয়নের মধ্যম পহরচাদা গ্রামের সৃত মুক্তার আহমদের ছেলে জিয়াবুল হক জানান, তার মরহুম পিতা মুক্তার আহমদ একই গ্রামের ফেরদৌসের কাছ থেকে ১৮ শতক ও তার চাচাতো ভাই আবুল বশরের কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করেন। পিতা মারা গেলে উত্তরাধিকার সুত্রে তারা দির্ঘকাল এসব জমি ভোগদখলে রয়েছেন। তিনি আরও জানান, আবুল বশর ৭ শতক জমির সাথে আরও ২শতক আপোষে দখল দিয়ে ওই জায়গা থেকে অন্যত্রে চলে যায়। কিন্তু সাহাবউদ্দিন ও তার ছেলে ফায়সাল গায়ের জোরে ৩০ কড়া জমি জবরদখলে নিতে মরিয়া হয়ে উঠে।
শনিবারও তারা ওই জমি স্বশস্ত্র জবরদখলের চেষ্টা চালায়। পরে পুলিশ গিয়ে ঘটনা নিবৃত্ত্ব করে। ভুক্তভোগি জিয়াবুল হক অভিযোগ করে বলেন, রবিবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হলে সাহাবউদ্দিন ও ফয়সাল আমার পথরোধ করে আমার উপর হামলা করে। পরে প্রত্যক্ষদর্শী লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এদিকে অভিযুক্ত ফায়সালের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে। এদিকে এলাকাবাসী জানান, জমি জবরদখল ও বেদখল ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে
যে কোন মুহুর্তে সংঘর্ষ হতে পারে।#